ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাঁশখালীতে অটোরিকশা চালককে জবাই করে পালানোর সময় দুই ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালীতে অটোরিকশা চালককে চাকু দিয়ে জবাই করে টমটম নিয়ে পালিয়ে যাওয়ার খবর পেলে দ্রুত ঘটনাস্থলের অদূরে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশের চৌকস একটি টিম। এ ঘটনায় অটোরিকশা উদ্ধার, ছিনতাইকাজে ব্যবহৃত চাকুসহ দুইজনকে গ্রেফতার করা হয়। 


মঙ্গলবার (৯ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার নাপোড়া বাজারের উত্তরে বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের সীমান্ত ব্রিজ সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।


গ্রেফতারকৃত ছিনতাইকারী বাঁশখালী উপজেলার শীলকূপ ইউপির মনকিচর ৫ নম্বর ওয়ার্ড এলাকার আব্দু শুক্কুরের পুত্র মোস্তাফিজুর রহমান সিকদার (২৬)। অপরজন পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউপির কাদিমা কাটার ৬ নম্বর ওয়ার্ড এলাকার মনির আহমদের পুত্র মো. কায়ছার (২৮)।


এ ঘটনায় গুরুতর জখমপ্রাপ্ত অটোরিকশা চালক বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার শফিউল আলম (৫৫)। বর্তমানে তিনি চমেকে চিকিৎসাধীন আছেন। কর্তব্যরত চিকিৎসক জানান তিনি এখন আশংকামুক্ত।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অটোরিকশা চালক শফিউলের সাথে ছিনতাইকারী মুস্তাফিজের আগে থেকে সম্পর্ক আছে। ছিনতাইকারী মুস্তাফিজ টমটম চালককে বলেন চাচা আমাকে একটু নাপোড়া বাজার দিয়ে আসেন। সে সুবাদে রাতে তাদের নিয়ে নাপোড়া ব্রিজে পৌঁছালে চালককে দাঁড়াতে বলেন। তারা চালককে চাবি দিয়ে দিতে বলেন এবং চাবি না দেওয়ায় শুয়ারের বাচ্চা বলে সম্বোধন করে চাবি কেড়ে নিয়ে গলায় চাকু বসিয়ে জবাই করে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে বাঁশখালী থানা পুলিশের ওসি সহ একটি টিম ঘটনাস্থলে পৌঁছান।


বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে আমি নিজেই দ্রুত ঘটনাস্থলে পৌছাই। এরা ধান খেতে লুকিয়েছিল। পরে তাদেরকে পুলিশ গ্রেফতার করে চাকুসহ অটোরিকশাটি উদ্ধার করে। এরপর বাঁশখালী থানার একটি মামলা দায়ের হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑